• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Headline
বিচ্ছেদের পর আনা দে আরমাস’র নতুন প্রেমিক সংগীতশিল্পী বেতো মন্টেনেগ্রো ৪র্থ স্তরের দলের কাছে অবিশ্বাস্য হারে কারাবাও কাপে আর্সেনালের বিদায় ব্যালন ডি’অর এখন কিছুটা বিপণনের কৌশল হয়ে গেছে মন্তব্য রোমেরোর গম্ভীরদের ‘চকলেট’ পেয়ে কিউই বোলারদের পিটিয়েছেন সূর্যবংশী! ডি-থ্রি টুর্নামেন্টে আরও ১ জন করে খেলোয়াড় নিতে পারবে দলগুলো ‘বড় ম্যাচে দলের জন্য কিছু করতে পারে না’, ব্যালনজয়ী কেইন আঙুল থেঁতলে গেছে মুশফিকের, তবে খেলবেন সিলেট টেস্টে ওটিটিতে কাজ না করার পরামর্শ পেয়েছিলেন কীর্তি সুরেশ মুক্তি পাচ্ছে অক্ষয়-রাবিনার ৩২ বছর আগের সিনেমা ‘মোহরা’ নিরিবিলি জীবনযাপনই এখন পছন্দ সংগীতশিল্পী আনুশেহ আনাদিলের

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: কৃষিমন্ত্রী আমিনুর রশিদ বলেছেন, দেশে সারের কোনো সংকট ছিল না এবং বর্তমানেও কোনো সংকট নেই। দেশে বর্তমানে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। সোমবার দুপুরে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, একটি অসাধু চক্র সারের কৃত্রিম সংকট দেখানোর অপচেষ্টা করেছে। তবে এই চেষ্টা করে কোনো লাভ নেই। বর্তমানে দেশে ১৩ লাখ ৫০ হাজার টন সার মজুত রয়েছে।
সারের ডিলারশিপ বিতরণ প্রসঙ্গে মন্ত্রী জানান, ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা চলছে। ডিলারশিপ দেওয়ার পর ৯০ দিনের মধ্যে কোনো ধরনের অব্যবস্থাপনা পাওয়া গেলে তা পরিবর্তনের সুযোগ রয়েছে এবং বিষয়গুলো নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
আমদানি-নির্ভর পণ্যের তালিকা কমে আসছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে এমন কিছু পণ্য ছিল, যা প্রতিবছরই আমদানি করতে হয়েছে। তবে এ বছর ব্যতিক্রম ঘটেছে এবং এখন পর্যন্ত সেগুলো আমদানি করার প্রয়োজন পড়েনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category