• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Headline
বিচ্ছেদের পর আনা দে আরমাস’র নতুন প্রেমিক সংগীতশিল্পী বেতো মন্টেনেগ্রো ৪র্থ স্তরের দলের কাছে অবিশ্বাস্য হারে কারাবাও কাপে আর্সেনালের বিদায় ব্যালন ডি’অর এখন কিছুটা বিপণনের কৌশল হয়ে গেছে মন্তব্য রোমেরোর গম্ভীরদের ‘চকলেট’ পেয়ে কিউই বোলারদের পিটিয়েছেন সূর্যবংশী! ডি-থ্রি টুর্নামেন্টে আরও ১ জন করে খেলোয়াড় নিতে পারবে দলগুলো ‘বড় ম্যাচে দলের জন্য কিছু করতে পারে না’, ব্যালনজয়ী কেইন আঙুল থেঁতলে গেছে মুশফিকের, তবে খেলবেন সিলেট টেস্টে ওটিটিতে কাজ না করার পরামর্শ পেয়েছিলেন কীর্তি সুরেশ মুক্তি পাচ্ছে অক্ষয়-রাবিনার ৩২ বছর আগের সিনেমা ‘মোহরা’ নিরিবিলি জীবনযাপনই এখন পছন্দ সংগীতশিল্পী আনুশেহ আনাদিলের

ওটিটিতে কাজ না করার পরামর্শ পেয়েছিলেন কীর্তি সুরেশ

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন: অভিনেত্রী কীর্তি সুরেশের নেটফ্লিক্স সিরিজ ‘আক্কা’ দিয়ে ওটিটি অভিষেক হতে যাচ্ছে। এটি একটি পিরিয়ড অ্যাকশন ড্রামা। তবে অভিনেত্রী জানিয়েছেন, স্ট্রিমিং প্ল্যাটফর্মে কাজ না করার পরামর্শ পেয়েছিলেন তিনি।
হিন্দুস্তান টাইমস-এর সঙ্গে এক আলাপচারিতায় কীর্তি জানান, তাকে বলা হয়েছিল, তিনি যেহেতু একজন ‘থিয়েট্রিক্যাল স্টার’ বা বড় পর্দার তারকা, তাই তার স্ট্রিমিং প্ল্যাটফর্মে কাজ করা উচিত নয়। কীর্তি সুরেশ বলেন, ‘তারা আমাকে বলেছিল, কিন্তু আমি তাদের কথা শুনিনি।’
অভিনেত্রীর বিশ্বাস, দীর্ঘদিন ধরে সিনেমার তুলনায় ওটিটিকে কম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখা হলেও এখন সেই ধারণা বদলে গেছে। তিনি বলেন, ‘কোভিডের পর পরিস্থিতি অনেক বদলে গেছে। তবে তার আগেও আমি মনে করি না, একটি মাধ্যম অন্যটির চেয়ে নিচু। দুটোই পাশাপাশি চলতে পারে। কিছু সিনেমা প্রেক্ষাগৃহের জন্য, কিছু সিরিজ এবং কিছু সিনেমা ওটিটিতে মুক্তির জন্য করা গুরুত্বপূর্ণ। সত্যি বলতে, আমি সব ধরনের কাজই করতে ভালোবাসি। তবে শুধু কাজ করার জন্যই কাজ করে যেতে চাই না।’
‘আক্কা’ কাল্পনিক তেলুগু শহর পের্নুরুতে নির্মিত এই পিরিয়ড অ্যাকশন ড্রামায় তিন বোনকে ঘিরে গল্প আবর্তিত হয়েছে। এই তিন বোনই অপরাধজগতের শাসক, যাদের ‘আক্কা’ নামে পরিচিত করা হয়েছে।
সিরিজে কীর্তি অভিনয় করেছেন ভবানী নামের এক শান্ত স্বভাবের গ্যাংস্টারের চরিত্রে। এটি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, ভবানীর ব্যক্তিত্ব বুঝে ওঠাই ছিল তার কাছে সবচেয়ে কঠিন বিষয়।
কীর্তির ভাষায়, ‘গ্যাংস্টার বললে আমার মাথায় এক ধরনের ছবি ভেসে ওঠে। কিন্তু ‘আক্কা’য় ভবানী খুব শান্ত ও সংযত। তার মধ্যে নেতৃত্ব দেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে, তবে সে সব সময় মানুষ খুন করে বেড়ায় না। তার ব্যক্তিত্বের শক্তিটা একেবারেই আলাদা। বিষয়টি বুঝে ওঠাই কঠিন ছিল। চরিত্রটির মধ্যে প্রায় রাজকীয় একটা ব্যাপার রয়েছে।’কীর্তি সুরেশের পাশাপাশি আক্কা সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। এ ছাড়া রয়েছেন তন্বী আজমি, মহেশ মাঞ্জরেকর, অংশুমান পুষ্কর ও মনিকা পানওয়ার।
নেটফ্লিক্স ও যশ রাজ ফিল্মস এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যোগে নির্মিত সর্বশেষ প্রকল্পগুলোর মধ্যে অন্যতম এই সিরিজ। আগামী ৩০ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে এটির।


আপনার মতামত লিখুন :
More News Of This Category