• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
Headline
বিচ্ছেদের পর আনা দে আরমাস’র নতুন প্রেমিক সংগীতশিল্পী বেতো মন্টেনেগ্রো ৪র্থ স্তরের দলের কাছে অবিশ্বাস্য হারে কারাবাও কাপে আর্সেনালের বিদায় ব্যালন ডি’অর এখন কিছুটা বিপণনের কৌশল হয়ে গেছে মন্তব্য রোমেরোর গম্ভীরদের ‘চকলেট’ পেয়ে কিউই বোলারদের পিটিয়েছেন সূর্যবংশী! ডি-থ্রি টুর্নামেন্টে আরও ১ জন করে খেলোয়াড় নিতে পারবে দলগুলো ‘বড় ম্যাচে দলের জন্য কিছু করতে পারে না’, ব্যালনজয়ী কেইন আঙুল থেঁতলে গেছে মুশফিকের, তবে খেলবেন সিলেট টেস্টে ওটিটিতে কাজ না করার পরামর্শ পেয়েছিলেন কীর্তি সুরেশ মুক্তি পাচ্ছে অক্ষয়-রাবিনার ৩২ বছর আগের সিনেমা ‘মোহরা’ নিরিবিলি জীবনযাপনই এখন পছন্দ সংগীতশিল্পী আনুশেহ আনাদিলের

বিচ্ছেদের পর আনা দে আরমাস’র নতুন প্রেমিক সংগীতশিল্পী বেতো মন্টেনেগ্রো

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন : প্যারিস ভ্রমণের কিছু ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন হলিউড অভিনেত্রী আনা দে আরমাস। ছবিগুলোর মধ্যে রয়েছে সাদামাটা সাজে তোলা সেলফি, সাদা শার্ট ও চশমা পরা আয়নার সামনে দাঁড়িয়ে তোলা ছবি, শরীরচর্চার মুহূর্ত এবং বিভিন্ন খাবারের ছবি। তবে শেষ ছবিটিই সবচেয়ে বেশি নজর কেড়েছে। সেখানে একটি জমকালো নৈশভোজের টেবিলে পাশাপাশি রাখা দুটি কার্ডে লেখা আনা ও বেতোর নাম। ভেনেজুয়েলার সংগীতশিল্পী বেতো মন্টেনেগ্রোকে সরাসরি না রেখেও সামাজিক মাধ্যমে এই ছবি দিয়ে যেন তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কের ইঙ্গিত দিলেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী।

একসঙ্গে প্যারিস ফ্যাশন উইকে

এই জুলাইয়ে আনা ও বেতোকে প্রথম একসঙ্গে দেখা যায়। আগস্টে স্পেনের ফোরমেন্তেরা দ্বীপে ছুটি কাটানোর সময় তাঁদের একসঙ্গে হাত ধরে হাঁটতে ও চুম্বন করতে দেখা যায়। সূর্যাস্তের সময় নৌকায় তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও প্রকাশিত হয়েছিল। এরপর ৬ অক্টোবর প্যারিস ফ্যাশন উইকে লুই ভুইতোর ফ্যাশন শোতে একসঙ্গে হাজির হয়েছিলেন তাঁরা। পরে একটি জমকালো পার্টিতেও অংশ নেন।

কে এই বেতো মন্টেনেগ্রো

বেতো মন্টেনেগ্রো রাওয়ায়ানা ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী ও গিটারবাদক। ২০০৭ সালে গঠিত ব্যান্ডটি লাতিন সংগীতজগতে পরিচিতি পেয়েছে। বর্তমানে দলটি আন্তর্জাতিক সফরে ব্যস্ত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে পরিবেশনা করেছে ব্যান্ডটি।

টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর

বেতোর সঙ্গে আনার সম্পর্কের খবর এমন সময়ে সামনে এল, যখন টম ক্রুজের সঙ্গে তাঁর বিচ্ছেদের প্রায় এক বছর পেরিয়েছে। ২০২৫ সালের অক্টোবরে বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশিত হয়েছিল।

পেজ সিক্স অবলম্বনে


আপনার মতামত লিখুন :
More News Of This Category