• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
Headline
বিচ্ছেদের পর আনা দে আরমাস’র নতুন প্রেমিক সংগীতশিল্পী বেতো মন্টেনেগ্রো ৪র্থ স্তরের দলের কাছে অবিশ্বাস্য হারে কারাবাও কাপে আর্সেনালের বিদায় ব্যালন ডি’অর এখন কিছুটা বিপণনের কৌশল হয়ে গেছে মন্তব্য রোমেরোর গম্ভীরদের ‘চকলেট’ পেয়ে কিউই বোলারদের পিটিয়েছেন সূর্যবংশী! ডি-থ্রি টুর্নামেন্টে আরও ১ জন করে খেলোয়াড় নিতে পারবে দলগুলো ‘বড় ম্যাচে দলের জন্য কিছু করতে পারে না’, ব্যালনজয়ী কেইন আঙুল থেঁতলে গেছে মুশফিকের, তবে খেলবেন সিলেট টেস্টে ওটিটিতে কাজ না করার পরামর্শ পেয়েছিলেন কীর্তি সুরেশ মুক্তি পাচ্ছে অক্ষয়-রাবিনার ৩২ বছর আগের সিনেমা ‘মোহরা’ নিরিবিলি জীবনযাপনই এখন পছন্দ সংগীতশিল্পী আনুশেহ আনাদিলের

ডি-থ্রি টুর্নামেন্টে আরও ১ জন করে খেলোয়াড় নিতে পারবে দলগুলো

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস : আগামী ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বিসিবির আয়োজিত ঘরোয়ার নতুন টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি। যার শুরুটা হবে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে। টুর্নামেন্টের আগে গেল ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে তিন বছরের জন্য নিলাম। পাঁচ ক্যাটাগরিতে নিলামের চূড়ান্ত তালিকায় সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের ২৮১ জন ক্রিকেটার।
এরপর সেখান থেকে ৬টি দল ২২ জন করে খেলোয়াড় তাদের দলে ভেড়ায়। তবে নিলামে নাম থাকা তরুণ সম্ভাবনাময়ী ব্যাটার আশিকুর রহমান শিবলির কোনো দলে জায়গা হয়নি। এনসিএলে বর্তমানে সবচাইতে বেশি উইকেট নেয়া স্পিন বোলার নাঈম আহমেদও দল পাননি। তরুণ ব্যাটার আশরাফুল হাসান রিহাদও কোথাও নেই। ঘরোয়াতে রান করা মিম মোসাদ্দেকের জায়গাও হয়নি কোথাও।
রোহানতদৌলা বর্ষন-রবিউল হক-তানিজম সাকিবরা ইনজুরিতে থাকায় তারা দল পাননি। এ ছাড়া জায়গা হয়নি প্রিতম কুমার কিংবা আব্দুল্লাহ আল মামুনেরও। যে কারণে প্রশ্ন জাগতে পারে কোচরা এসব ক্রিকেটারদের কেন নিলেন না দলে।
নতুন করে বিসিবি প্রতি দলকে একজন করে খেলোয়াড় বেশি নেয়ার অনুমতি দিয়েছে। ফলে ব্লু স্টার্স ওয়াসি সিদ্দিকীকে দলে ভিড়িয়েছে। তানজিম সাকিবকে দলে পেতে চায় একমি, সিটিজেনস ব্যাংক ও ফরচুন গ্রুপ। ওয়ালটন নিয়েছে সানজামুল ইসলামকে। সেভেন রিংস দলে ভেড়াতে চায় একজন তরুণ পেসারকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category