• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
Headline
বিচ্ছেদের পর আনা দে আরমাস’র নতুন প্রেমিক সংগীতশিল্পী বেতো মন্টেনেগ্রো ৪র্থ স্তরের দলের কাছে অবিশ্বাস্য হারে কারাবাও কাপে আর্সেনালের বিদায় ব্যালন ডি’অর এখন কিছুটা বিপণনের কৌশল হয়ে গেছে মন্তব্য রোমেরোর গম্ভীরদের ‘চকলেট’ পেয়ে কিউই বোলারদের পিটিয়েছেন সূর্যবংশী! ডি-থ্রি টুর্নামেন্টে আরও ১ জন করে খেলোয়াড় নিতে পারবে দলগুলো ‘বড় ম্যাচে দলের জন্য কিছু করতে পারে না’, ব্যালনজয়ী কেইন আঙুল থেঁতলে গেছে মুশফিকের, তবে খেলবেন সিলেট টেস্টে ওটিটিতে কাজ না করার পরামর্শ পেয়েছিলেন কীর্তি সুরেশ মুক্তি পাচ্ছে অক্ষয়-রাবিনার ৩২ বছর আগের সিনেমা ‘মোহরা’ নিরিবিলি জীবনযাপনই এখন পছন্দ সংগীতশিল্পী আনুশেহ আনাদিলের

আঙুল থেঁতলে গেছে মুশফিকের, তবে খেলবেন সিলেট টেস্টে

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস : টসের আগে ওয়ার্মআপে কিপিং করতে দেখা গেল জাকের আলীকে। তাহলে কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে লিটন দাস খেলবেন না! টসের পর জানা গেল, চোট কাটিয়ে ওঠা আজ থেকে শুরু হওয়া টেস্টে লিটন খেলছেন। তাতে একটু স্বস্তিই পাওয়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু সেটিও যেন উড়ে গেল মুহূর্তেই।
কারণ, চোটের জন্য খেলছেন না দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তাঁর জায়গায় খেলছেন তাওহিদ হৃদয়। গতকাল নেটে ব্যাটিং অনুশীলনের সময় আঙুলে বল লাগে মুশফিকের। ব্যথায় কাতরে সঙ্গে সঙ্গে নেটের পাশে বসে পড়েন। প্রায় আধা ঘণ্টা মিরপুরের একাডেমি মাঠে শুশ্রূষার পর হাতে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান।
গতকাল মুশফিক আর ব্যাটিং করেননি। তবে এক্স–রেতে গুরুতর কিছু না পাওয়ায় তাঁর খেলার সম্ভাবনা ছিল। কিন্তু বুধবার সকাল অবধি আঙুলের যথেষ্ট উন্নতি না হওয়ায় তাঁকে আর একাদশে রাখা হয়নি।
জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বুধবার এক ভিডিও বার্তায় বলেছেন, ‘মুশফিকুর রহিম ডান হাতের তর্জনিতে ব্যথা পেয়েছে। পরবর্তী সময় থেকে সে আমাদের পর্যবেক্ষণে ছিল। বুধবার সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন (থেঁতলে যাওয়া) ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। পরের টেস্টে খেলতে পারবে। আগামী ৫ নভেম্বর সিলেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট।


আপনার মতামত লিখুন :
More News Of This Category