• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline
পিরোজপুরে শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

নিউগিনি আবাসনে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেফতার

Reporter Name / ৫৮ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার অন্যতম আসামি মিজানুর রহমানকে (৫৯) গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ভাঙচুর ও লুটপাট চালানো হয় মূলত আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও।
এদিকে, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদী এলাকার ওই প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় তিন আসামিকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পাঁচদিনের রিমান্ড চাইলেও আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ২০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদী ইসিবি চত্বর সংলগ্ন নিউ ডিওএইচএস প্রপার্টিজ এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ব্যক্তি প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় সাইট প্রকৌশলী মো. পারভেজ (২৮) ও নিরাপত্তাকর্মীদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা প্রতিষ্ঠানের বিভিন্ন কক্ষ ও কার্যালয়ে ঢুকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ল্যাপটপ, কম্পিউটার মনিটর, ভিডিও ধারণ ও সংরক্ষণ যন্ত্র, টাকার বাক্সে থাকা নগদ অর্থ, রড, কেবলসহ বিভিন্ন নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায়। হামলার একপর্যায়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন স্থাপনা ও সরঞ্জাম ভাঙচুর করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category