• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Headline
পিরোজপুরে শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে

Reporter Name / ৭৪ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত অর্থনীতি: শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর নামে থাকা শেয়ারের মধ্যে প্রায় পৌনে ৩১ লাখ শেয়ার তার ছেলে সৈয়দ নাসিম মনজুর ও মেয়ে মুনিজ মনজুরের মধ্যে সমানভাবে হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ বাবার রেখে যাওয়া এসব শেয়ারের ৫০ শতাংশ করে পেয়েছেন ছেলে-মেয়ে। রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে তালিকাভুক্ত ব্যাংকটি।
আগের ঘোষণার ধারাবাহিকতায় কোম্পানিটি জানিয়েছে, প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর নামে থাকা অবশিষ্ট ৩৭ লাখ ৭৪ হাজার ৩৯৪টি শেয়ারের মধ্যে ৩০ লাখ ৬৩ হাজার ৬৩২টি শেয়ার তার দুই নমিনির হিসাবে স্থানান্তর করা হয়েছে। এই শেয়ারের ৫০ শতাংশ পেয়েছেন ছেলে সৈয়দ নাসিম মনজুর এবং বাকি ৫০ শতাংশ পাবেন মেয়ে মুনিজে মনজুর। হিসাব অনুযায়ী, দুজনের প্রত্যেকেই ১৫ লাখ ৩১ হাজার ৮১৬টি করে শেয়ার পেয়েছেন।
সৈয়দ নাসিম মনজুর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একজন পরিচালক। আর মুনিজ মনজুর ব্যাংকটির একজন উদ্যোক্তা। ব্যাংকটির তথ্য অনুযায়ী, নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে শেয়ারগুলো দুই নমিনির সংশ্লিষ্ট হিসাবে হস্তান্তর করা হয়েছে। এর আগে সম্প্রতি শেয়ারবাজারে তালিকাভুক্ত আরেক কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডে প্রয়াত এই উদ্যোক্তার নামে থাকা মোট ১১ লাখ ৫০ হাজার ৪৯৫টি শেয়ার তার এই উত্তরাধিকারী দুই সন্তানের নিকট হস্তান্তর করা হয়েছে। এই কোম্পানিটির উদ্যোক্তা হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন সৈয়দ মঞ্জুর এলাহী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category