• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Headline
পিরোজপুরে শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সালমান

Reporter Name / ৫৪ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন : আসন্ন ‘আইফা ২০২৭’ এর প্রচার উপলক্ষে মুম্বাইয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে কারিনা কাপুর খানের সাথে স্টাইলিশ লুকে হাজির হন বলিউড অভিনেতা সালমান খান। তবে ছবি তোলার ঝলমলে আবহের মাঝেই পাপারাজ্জিদের উদ্দেশ্যে আবারও আগের বার্তা স্মরণ করিয়ে দেন তিনি।
সেলেব্রিটিদের আপত্তিকর কোণ থেকে ছবি তোলার অভ্যাসের কঠোর সমালোচনা করে আলোকচিত্রীদের উদ্দেশ্যে অভিনেতা স্পষ্ট বলেন— ‘অন্তত এটুকু সম্মান তোমরা দিতেই পারো।’
ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় সালমান পাপারাজ্জিদের তাদের সীমারেখা বজায় রাখার কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘পেছনের দিকের কথা কিন্তু মনে রেখো! তোমরা সবাই অন্তত এটুকু সম্মান তো নিশ্চয়ই দিতে পারো।’তিনি জানান, যে সমস্ত অভিনেত্রীরা পেছনের দিক থেকে ছবি তুলতে নিষেধ করেন এবং যারা আপত্তি জানান না—উভয়ের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা চিত্র সাংবাদিকদের থাকা উচিত।
গত সেপ্টেম্বর মাসে ‘বিগ বস ২০’-এর এক পর্বে পেছনের দিক থেকে নারী সেলেব্রিটিদের কুরুচিকর ছবি তোলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন ভাইজান।
নায়ক বলেছিলেন— পেছন দিক থেকে যে ছবিগুলো নেওয়া হয়, তা কোনও নায়িকা পছন্দ করেন না। ৯০% মেয়ে এবং যারা এখন মা হয়েছেন, তারা কেউ এটা চান না। যে নারীরা এটা পছন্দ করেন না, তাদের উচিৎ পেছন ফিরে এমন পাপারাজ্জিদের সপাটে চড় মারা! ওদের বলা উচিত নিজেদের মা-বোনের ছবি এভাবে তুলে দেখাতে। জঘন্য মানসিকতা!’
যারা এই ধরনের কুরুচিকর ভিডিও ও ছবি সামাজিকমাধ্যমে মিডিয়ায় ছড়িয়ে দেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছিলেন অভিনেতা।
আইফা অ্যাওয়ার্ডসের ২৭তম আসর অনুষ্ঠিত হতে চলেছে আবুধাবির ইয়াস আইল্যান্ডের ‘ইত্তিহাদ অ্যারেনা’। ২০২৭ সালের ২২ ও ২৩ জানুয়ারি হবে এটি।
এই জমকালো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করবেন বরুণ ধাওয়ান ও অনন্যা পান্ডে। তাঁদের সঙ্গে যোগ দেবেন করণ জোহর এবং মণীশ পল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category