• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
Headline
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর রাম চরণের স্ত্রী উপসনার ৭৭ হাজার কোটি টাকার সাম্রাজ্য মেসির অবসরের পর প্রথম ম্যাচেই উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচেই ২–১ গোলে হারল আর্জেন্টিনা আর্জেন্টিনার কোচ হিসেবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন স্কালোনির ২৩ বছর পর প্রথমবার মিসরের কীর্তি, হাসামকে টপকালেন সালাহ উয়েফা নেশনস লিগে গ্রীসকে সাত গোল দিয়ে নেদারল্যান্ডসের রেকর্ড মিগেলকে প্রাণঘাতী ফাউল করে সর্বোচ্চ শাস্তি পেলেন সেই গোলকিপার জানুয়ারিতে মেসিকে নিয়ে রিভার প্লেটের মাঠে খেলবে ইন্টার মায়ামি পুয়ের্তো রিকোতে হলুদ গাউনে মাহির দ্যুতি, সঙ্গে চার দেশের সুন্দরী এখন ছবি প্রতি ১৫ লাখ টাকার মতো পারিশ্রমিক নেন তমা মির্জা

ম্যারাডোনার মৃত্যু : ২২ ডিসেম্বর মামলার রায় চূড়ান্ত

Reporter Name / ৪৪ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস : ২০২০ সালে আর্জেন্টিনার ফুটবল লিজেন্ড ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসায় অবহেলার মামলার রায় ঘোষণা হতে চলেছে। শুনানির ছয় মাস পর বৃহস্পতিবার আদালত ঘোষণা দিয়েছেন, আগামী ২২ ডিসেম্বর চূড়ান্ত রায় জানিয়ে দেওয়া হবে।
ম্যারাডোনার মেয়ে ও কয়েকজন অভিযুক্তের সংক্ষিপ্ত বক্তব্য নেওয়া হয়েছে। আর্জেন্টাইন তারকার মৃত্যুতে অবহেলার অভিযোগে সাতজন অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর বিচার শেষ হয়েছে।
দালমা ম্যারাডোনা ভাঙা কণ্ঠে বললেন, ‘আমি আশা করি অন্য যে কারো মতো আমার বাবা ন্যায্য বিচার পাবেন।’ এই মামলায় প্রধান অভিযুক্ত ও ম্যারাডোনার প্রধান চিকিৎসক লিওপোলদো লুকুয়ে বলেছেন, ‘আমি নির্দোষ।’
২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনা। তার আগে মস্তিষ্কে রক্তক্ষরণের অস্ত্রোপচার করেন। হাসপাতাল থেকে ফিরে কয়েকদিনের মধ্যে তার মৃত্যু হয়।
৭০ জনের বেশি সাক্ষীর বক্তব্য নিয়ে এপ্রিলে শুরু হয় বিচার কার্যক্রম। সাত অভিযুক্তের মধ্যে ছয় জনের চার থেকে ১২ বছরের কারাদণ্ডের সুপারিশ করেছেন আইনজীবীরা। এর মধ্যে লুকুয়ের জন্য ১২ বছর কারাদণ্ডের দাবি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category