• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline
পিরোজপুরে শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

সরকারের সফলতা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, অথচ তা ভিন্ন খাতে নেয়া হচ্ছে: অতিরিক্ত প্রেস সচিব

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সফলতা ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের অর্জন নিয়ে গণমাধ্যমে আলোচনা হওয়ার কথা ছিল। অথচ বিভিন্ন ঘটনা সামনে এনে সেই আলোচনা ভিন্ন খাতে নেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, ‘পলাতক (আওয়ামী লীগ) সরকার যে সূত্রে দেশ চালিয়েছে, সেই মন্ত্রেই মনে হয় আমাদের যারা বিরোধিতা করছে, তারা এখনো চলছে।’ বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আতিকুর রহমান রুমন।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘কোনো একটি ঘটনা ঘটলে সেটিকে কেন্দ্র করে সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। প্রথমে অনলাইনভিত্তিক অপেক্ষাকৃত ছোট বা নিম্নস্তরের কিছু মাধ্যমে এসব ঘটনা নিয়ে খবর প্রকাশ করা হয়। পরে দেশের নামকরা ও শীর্ষ অনলাইন এবং পত্রিকাগুলো সেই সূত্র ধরে সংবাদকে বড় আকারে পরিবেশন করে।’
তিনি বলেন, ‘এমন একটি ঘটনা ঘটানো হলো, যাতে আমরা একটা জায়গায় যাচ্ছি সেই নিউজটা আর সামনে আসছে না। আমি লক্ষ্য করেছি, বিভিন্ন টেলিভিশনে এটা নিয়ে টকশো বা কথাবার্তা হয়েছে। কিন্তু দেখেছি, ঘটনাগুলো ঘটানো হয়েছে। অনলাইন যে মিডিয়াগুলো আছে, সেগুলোর সবচেয়ে নাম্বার ওয়ান, আপনারা জানেন— সেগুলোও না, তারও নিম্নস্তরের মিডিয়াগুলো প্রথমে সূত্র শুরু করলো। এই ঘটনাগুলো অনলাইনের মাধ্যমে জাতির সামনে, দেশবাসীর সামনে তুলে ধরলো। ঠিক তার পরেই আমরা কী লক্ষ্য করলাম? আমরা যারা স্বনামধন্য এবং নাম্বার ওয়ান অনলাইন বা পত্রিকা কিংবা মিডিয়াগুলো আছি, সেই সূত্র টেনে এনে নিউজকে বড় আকারে পরিবেশন করলাম।’
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরের কথা তুলে ধরেন রুমন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে গিয়ে দেশের জন্য সফলতা বয়ে এনেছেন। সেখানে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে রাত ১১টা, কোনো কোনো দিন রাত ১১টা ৩০ মিনিট, এমনকি ১২টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন।’
রুমন বলেন, ‘আমরা ওখানে গিয়েছি, প্রোগ্রাম শুরু করেছি, প্রোগ্রাম শেষ করেছি। মানুষ আমেরিকায় গেলে কী করে— ঘোরাফেরা করে। কিন্তু বিশ্বাস করেন, আমরা হোটেল ছাড়া তেমন কোথাও বের হতে পারিনি। সাংবাদিক ভাইয়েরা একটু অগ্রিম গেছেন বা প্রশাসনের লোকজন অগ্রিম যারা গেছেন, তারা হয়তো এ রকম কিছু করেছেন। আমরা কিন্তু কোনো কাজ করতে পারিনি। আমরা কাজ শেষ করে আবার চলে আসছি।’
প্রধানমন্ত্রীর সফর শেষে দেশে ফেরার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘দেশে ফেরার পর সরকারের এই সফলতা নিয়ে সংবাদ প্রকাশ, আলোচনা ও টকশো হওয়ার কথা ছিল। কিন্তু তখনই আরেকটি ঘটনা সামনে আনা হয়। এর কারণে প্রধানমন্ত্রীর সাফল্য ও সফরের অর্জন নিয়ে আলোচনা আড়ালে পড়ে যায়।’
রুমন আরও বলেন, ‘যখন দেশে আসলাম, তখন আমাদের এই সফলতা নিয়ে নিউজ হবে। আমাদের এই সফলতা নিয়ে কথাবার্তা হবে। আপনারা টকশো করবেন, বিভিন্ন মিডিয়াতে আলোচনা হবে। ঠিক তখন দেখা গেল আরেকটি ঘটনা ঘটানো হলো। যে ঘটনা দিয়ে আমাদের নিউজগুলো হবে, আমাদের প্রধানমন্ত্রীর সাফল্য বা এগুলোর কথা আলোচনা হবে— কী হলো, না হলো— সেটি আর হলো না। এমন ঘটনা হলো যে, আপনারা দেখলাম, আমি খেয়াল করলাম, সবগুলো মিডিয়ার টকশো— সবগুলোতেই ওইটা নিয়েই একটা আলোচনা করা হলো।’ তিনি আরও বলেন, ‘যদি একটি মানুষকে ছাতা কেটে দিতে যান, যদি যে নদীটা পার হন, আপনি যদি তার হাত-পা বেঁধে দেন, তাহলে সে নদী পার হতে পারবে? পারবেন না ভাই, আমরা কেউ পারবো না।’
সবশেষে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘আমি শুধু এটুকুই বলবো— আমরা সহযোগিতা চাই। বারবার আপনাদের কাছে আহ্বান করছি, আমাদের সহযোগিতা করুন। আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি সুন্দর, সফল বাংলাদেশ করতে চান। আপনারা প্লিজ সহযোগিতা করুন।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category