• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Headline
রাম চরণের স্ত্রী উপসনার ৭৭ হাজার কোটি টাকার সাম্রাজ্য মেসির অবসরের পর প্রথম ম্যাচেই উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচেই ২–১ গোলে হারল আর্জেন্টিনা আর্জেন্টিনার কোচ হিসেবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন স্কালোনির ২৩ বছর পর প্রথমবার মিসরের কীর্তি, হাসামকে টপকালেন সালাহ উয়েফা নেশনস লিগে গ্রীসকে সাত গোল দিয়ে নেদারল্যান্ডসের রেকর্ড মিগেলকে প্রাণঘাতী ফাউল করে সর্বোচ্চ শাস্তি পেলেন সেই গোলকিপার জানুয়ারিতে মেসিকে নিয়ে রিভার প্লেটের মাঠে খেলবে ইন্টার মায়ামি পুয়ের্তো রিকোতে হলুদ গাউনে মাহির দ্যুতি, সঙ্গে চার দেশের সুন্দরী এখন ছবি প্রতি ১৫ লাখ টাকার মতো পারিশ্রমিক নেন তমা মির্জা নতুন লুক ও ফ্যাশনে সাড়া ফেললেন মডেল ও অভিনেত্রী সুনেরাহ

সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ

Reporter Name / ১৩৯ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি নিয়ে সতর্কতার পর বাংলাদেশে একাধিক সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ রয়েছে। বাংলাদেশ ব্যাংক ও ছয়টি ব্যাংকের পাশাপাশি বিজি প্রেস, ব্যানবেইস, পেট্রোবাংলা এবং ভূমিসেবার ওয়েবসাইটও বন্ধ পাওয়া গেছে। সম্ভাব্য সাইবার হামলা এড়ানো এবং নিজস্ব প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এসব ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ওয়েবসাইটগুলো বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার থেকে তাদের ওয়েবসাইট বন্ধ রেখেছে। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরও কয়েকটি ব্যাংকও নিজেদের ওয়েবসাইট বন্ধ করে দেয়। ওয়েবসাইট বন্ধ রাখা ব্যাংকগুলো হলো—অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, এসবিএসি ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।
সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য সাইবার ঝুঁকি মোকাবিলা এবং প্রযুক্তিগত অবকাঠামোর নিরাপত্তা যাচাইয়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তাব্যবস্থা সম্পন্ন হলে ওয়েবসাইটগুলো পুনরায় চালু করা হবে।
পিএইচপির নিরাপত্তা ত্রুটির প্রেক্ষাপটে ভূমি মন্ত্রণালয়ও ডিজিটাল ভূমিসেবার ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালাচ্ছে। মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ৩৬ ঘণ্টা এ কার্যক্রম চলার কথা। এই সময় ষধহফ.মড়া.নফ ওয়েবসাইট ব্যবহার করে ভূমিসেবা নেওয়া সম্ভব হবে না।
পিএইচপির নিরাপত্তা দুর্বলতা নিয়ে গত ২২ অক্টোবর জরুরি সতর্কবার্তা জারি করে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সার্ভারে পিএইচপি ব্যবহার করা হচ্ছে কি না, তা শনাক্ত করার পাশাপাশি ব্যবহৃত সংস্করণগুলো ঝুঁকিপূর্ণ কি না যাচাই করতে বলা হয়। একইসঙ্গে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশন তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি। এই ভাষার নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে সংশ্লিষ্ট সফটওয়্যার বা সার্ভারকে ঝুঁকির মুখে ফেলার আশঙ্কা তৈরি হতে পারে। এ কারণে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইট ও প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা যাচাই করছে এবং ঝুঁকি এড়াতে সাময়িকভাবে সেবা বন্ধ রাখছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category