• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Headline
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা বিএনপির সংসদ সদস্যের ছেলেকে আটক করল পুলিশ ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় দুই দিনের রিমান্ডে জিসান সাঘাটায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ কচুয়ায় বিএনপি নেতা সরদার জাহিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ বাবাকে নিয়ে যে গানগুলো আজও ছুঁয়ে যায় হৃদয় ৮ হাজার টাকা আয় করে ৪ হাজার দিতেন স্কুল বেতন, বাবার স্মরণে আবেগী তৌসিফ বাবার ভরসার হাতটা চলে গেলে বোঝা যায় পৃথিবী কত ফাঁকা: চঞ্চল চৌধুরী ‘মানুষ আজও তাঁকে মনে রেখেছে’, বাবাকে নিয়ে ফাহমিদা নবী

ইরান নয়, হরমুজে টোল নিলে যুক্তরাষ্ট্র নেবে: ডোনাল্ড ট্রাম্প

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

প্রভাত ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরান কোনো টোল নেবে না। যদি সেখানে টোল আদায় করা হয়-ই, সেটি নেবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার (২০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “৬০ দিনের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজে কোনো টোল নেওয়া হবে না। ৬০ দিনের মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে কোনো টোল থাকবে না যতক্ষণ না যুক্তরাষ্ট্র হরমুজে টোল আরোপ করবে।”
গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। এরপর হরমুজকে ব্যবহার করে মার্কিনিদের ওপর চাপ তৈরি করে তেহরান। তারা বিশ্বের অন্যতম ব্যস্ততম সামুদ্রিক রুটটি বন্ধ করে দেয়। তবে গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের চুক্তি হয়। দুই দেশ ইতিমধ্যে একটি সমঝোতা স্মারকে সই করেছে। এই স্মারকের চুক্তি অনুযায়ী ইরান ৬০দিন হরমুজ থেকে কোনো টোল আদায় করতে পারবে না।
দখলদার ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখায় গতকাল আবারও হরমুজ বন্ধ করার ঘোষণা দেয় ইরানি সেনাবাহিনীর জয়েন্ট মিলিটারি কমান্ড। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ দিয়ে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল করছে। ইরানের ঘোষণার পর আবারও বিশ্বব্যাপী জ্বালানির দামে ঊর্ধ্বগতি দেখা দেয়। সঙ্গে দুই দেশের চুক্তিতে পরীক্ষার মুখে ফেলে দেয়। সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :
More News Of This Category