• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Headline
আকস্মিক বন্যায় নেপাল–তিব্বতে মৃত্যু বেড়ে ১৭৭, নিখোঁজ ১৫০০ ২৭ বছর পর বিচারের সম্মুখীন হচ্ছেন ৯/১১ হামলার ‘মাস্টারমাইন্ড’ খালিদ নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধীতা মামদানির মক্কা জোটের পর এবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর সৌদির বড় চাকরি ছেড়ে কৃষিতে নামা লোকটির এখন বছরে আয় ৮০০ কোটি টাকা নেপাল-তিব্বতের বন্যা ট্র্যাজেডিতে দালাই লামার শোক প্রকাশ পুরোনো যন্ত্রপাতি ঘোষণা দিয়ে আনা হলো বিলাসবহুল বিএমডব্লিউ, লেক্সাস, রেঞ্জ রোভার গাড়ি চলমান গ্যাস ও বিদ্যুতের সংকটে হালকা-মাঝারি উদ্যোক্তারা বিপাকে ইরানে নাগালের বাইরে নিত্যপণ্য-ওষুধ; মাংস খাওয়া বাদ দিচ্ছে পরিবারগুলো উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-৩

নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধীতা মামদানির

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

প্রভাত ডেস্ক: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অঙ্গসংগঠন আরএসএস প্রধান মোহন বাঘাওয়াতের একটি অনুষ্ঠানের বিরোধীতা করেছেন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। আগামী শনিবার ম্যানহাটনের ওই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন উগ্র হিন্দুত্ববাদী আরএসএসের প্রধান মোহন। ইভেন্টের ওয়েবসাইটে বলা আছে, ২৯ আগস্টের এ অনুষ্ঠানটি হবে ‘সর্বজনীন একাত্মতা উদযাপন’। যেখানে যুক্তরাষ্ট্রে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীরা জড়ো হবেন।
আরএসএসের প্রধানের অংশগ্রহণ নিয়ে নিউইয়র্কের বেশ কয়েকজন ব্যক্তি ও সংগঠন আপত্তি জানিয়েছে। কারণ তাদের রয়েছে উগ্রপন্থার অতীত ইতিহাস।
মামদানি তাদের মধ্যে একজন। তিনি এ অনুষ্ঠান নিয়ে বলেছেন, “আমি এটিকে সমর্থন জানাই না। তবে আমার জানা নেই নিউইয়র্ক সিটির কোনো প্রাইভেট অনুষ্ঠান বাতিল করার আইনি ক্ষমতা আছে কি না। তিনি উদারপন্থি ভারতের পক্ষে আছেন উল্লেখ করে বলেছেন, “আমার পরিবার আমাকে ভারতের যে দৃষ্টিভঙ্গি শিখিয়েছে এবং যার সাথে আমি পরিচিত হয়ে বড় হয়েছি, তা ছিল একটি বহুত্ববাদী সমাজ এবং ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের—যেখানে ভারতের প্রতিটি মানুষের সমান অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার বিশ্বাস ছিল। কিন্তু এমন একটি মতবাদের উত্থান দেখা অত্যন্ত বেদনাদায়ক, যার মূল ভিত্তি হলো একটি বর্জনমূলক বা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি।”

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :
More News Of This Category