• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Headline
আকস্মিক বন্যায় নেপাল–তিব্বতে মৃত্যু বেড়ে ১৭৭, নিখোঁজ ১৫০০ ২৭ বছর পর বিচারের সম্মুখীন হচ্ছেন ৯/১১ হামলার ‘মাস্টারমাইন্ড’ খালিদ নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধীতা মামদানির মক্কা জোটের পর এবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর সৌদির বড় চাকরি ছেড়ে কৃষিতে নামা লোকটির এখন বছরে আয় ৮০০ কোটি টাকা নেপাল-তিব্বতের বন্যা ট্র্যাজেডিতে দালাই লামার শোক প্রকাশ পুরোনো যন্ত্রপাতি ঘোষণা দিয়ে আনা হলো বিলাসবহুল বিএমডব্লিউ, লেক্সাস, রেঞ্জ রোভার গাড়ি চলমান গ্যাস ও বিদ্যুতের সংকটে হালকা-মাঝারি উদ্যোক্তারা বিপাকে ইরানে নাগালের বাইরে নিত্যপণ্য-ওষুধ; মাংস খাওয়া বাদ দিচ্ছে পরিবারগুলো উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-৩

২৭ বছর পর বিচারের সম্মুখীন হচ্ছেন ৯/১১ হামলার ‘মাস্টারমাইন্ড’ খালিদ

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

প্রভাত ডেস্ক: কুখ্যাত ৯/১১ হামলার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচিত খালিদ শেখ মোহাম্মদের বিচারের তারিখ নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের একটি সামরিক আদালতের বিচারক। আগামী ২০২৮ সালের ৫ জুন থেকে শুরু হবে খালিদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারিক কার্যক্রম। বুধবার এক লিখিত আদেশ সামরিক আদালতের বিচারক লেফটেন্যান্ট কর্নেল (বিমান বাহিনী) মাইকেল এ. স্ক্রামা এ তথ্য নিশ্চিত করেছেন। আদেশে বিচারক বলেছেন, আদালত ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে বিচার কার্যক্রম শুরু করতে চেয়েছিলেন, কিন্তু বিচারে কোন কোন সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা যাবে তা নিয়ে মতবিরোধসহ বিচার-পূর্ববর্তী বিবাদগুলো নিষ্পত্তির জন্য এই অতিরিক্ত সময়ের প্রয়োজন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী ঘটনা ‘৯/১১ হামলা’ ঘটেছিল ২০০১ সালের সেপ্টেম্বর মাসের ১১ তারিখে। ১৯ জন বিদেশি সন্ত্রাসী ৪টি বাণিজ্যিক বিমান অপহরণ করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টরের টুইন টাওয়ার এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পেন্টাগনে হামলা চালায়। হামলায় সন্ত্রাসীরাসহ নিহত হয়েছিলেন মোট ২ হাজার ৯৭৭ জন।
হামলা পরিচালনাকারী সন্ত্রাসীদের ১৫ জন সৌদি আরব, ২ জন সংযুক্ত আরব আমিরাত, একজন লেবানন এবং একজন মিসরের নাগরিক ছিলেন এবং তারা সবাই আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আলকায়দার সদস্য ছিলেন।
খালিদ শেখ মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ, বিমান ছিনতাই থেকে শুরু করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ার এবং পেন্টাগনে হামলার প্রধান পরিকল্পনাকারী ও নির্দেশক ছিলেন তিনি; আর এক্ষেত্রে তার সহকারীর ভূমিকায় ছিলেন ওয়ালিদ বিন আত্তাশ, আলী আবদুল আজিজ আলী এবং মুস্তফা আল হাওসাউই নামে তিন ব্যক্তি। যুক্তরাষ্ট্রের অপর একটি সামরিক আদালতে এই তিন ব্যক্তির বিচার কার্যক্রম চলছে।
আদালত যদিও ২০২৮ সালের ৫ জানুয়ারি খালিদ শেখ মোহাম্মদের বিচারিক কার্যক্রম শুরু করার তারিখ নির্ধারণ করেছে, তবে শেষ পর্যন্ত ওই দিনই যে বিচার শুরু হবে— তা পুরোপুরি নিশ্চিত নয়। কারণ এর আগেও একবার আদালত ২০২১ সালে খালিদের বিচারের তারিখ নির্ধারণ করেছিলেন।
খালিদ শেখ মোহাম্মদ এবং তার তিন সহকারী ওয়ালিদ বিন আত্তাশ, আলী আবদুল আজিজ আলী এবং মুস্তফা আল হাওসাউইকে বর্তমানে কিউবার গুয়ান্তানামো উপসাগরে অবস্থিত মার্কিন ঘাঁটির বন্দিশালায় রাখা হয়েছে।

সূত্র : এএফপি/ এনডিটিভি ওয়ার্ল্ড


আপনার মতামত লিখুন :
More News Of This Category