• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Headline
পিরোজপুরে শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

বাসভাড়া বাড়াতে একমত সরকার ও মালিকপক্ষ

Reporter Name / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ১৭ পয়সা করে বাড়তে যাচ্ছে। এই বিষয়ে একমত হয়েছে সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে নতুন বাসভাড়া নির্ধারণ নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের এই কথা জানান।
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নেয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সেক্ষেত্রে সোমবার (২১ সেপ্টেম্বর) সিটি সার্ভিস ও দূরপাল্লার বাস; উভয়ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আজকে বাস ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়ানোর ক্ষেত্রে একমত হয় সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ।
বৈঠকের পর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের বলেন, জনস্বার্থ বিবেচনায় মালিক সমিতিকে সরকারি নির্ধারিত হারের চেয়ে ৩ পয়সা কম নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরিবহন মালিকরা এতে সম্মতি দিয়েছেন। ফলে প্রতি কিলোমিটারে প্রস্তাবিত ২০ পয়সার পরিবর্তে ১৭ পয়সা ভাড়া বাড়বে। ওভারঅল ১৭ পয়সা বাড়ছে। এসময় আজকেই এর প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি। নতুন হিসেবে বাসের ভাড়া ১৭ পয়সা বাড়লে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হবে। অন্যদিকে দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে হবে ২ টাকা ৪০ পয়সা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category