• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Headline
‘পেঁয়াজের ঝাঁজ’, ‘মরিচের ঝাল’ লিখে অযথা আতঙ্ক ছড়াবেন না : বাণিজ্য পরামর্শক নতুন পে-স্কেল ‘ঐতিহাসিক’, সরকারের প্রতি কৃতজ্ঞতা রাজধানীর কদমতলীর গৃহবধূ ঊর্মী হত্যা মামলার ন্যায় বিচারের দাবি ভুক্তভোগী পরিবারের শেখ সেলিমসহ পরিবারের ৪ জনের সম্পদ বিবরণী টানানোর নির্দেশ বোয়িং কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্পের ধন্যবাদ অতীত ভোলা যায় না, তবে অতীতে আটকে থাকাও যায় না: দীনেশ ত্রিবেদী বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করব: স্বরাষ্ট্রমন্ত্রী চার শর্ত পূরণ না হলে প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী উপযুক্ত সময়ে প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন : হুমায়ুন কবির

বেসরকারি শিক্ষকদেরও পে-স্কেল দেয়া হবে : শিক্ষামন্ত্রী

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: বেসরকারি শিক্ষকদের পে-স্কেল দেওয়া হবে বলে সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে রূপান্তরের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ‘বিশ্ববিদ্যালয় দিবসের-২০২৬’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা অনুমোদন পাওয়া জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় আসবেন। জাতীয় বেতন স্কেল ২০২৬ সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। পরে বিফ্রিংয়ে প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী পে-স্কেলে অন্তর্ভুক্ত হবেন কি না, এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, এটা এখন বলতে পারছি না। এ সম্বন্ধে পরবর্তী সিদ্ধান্ত আসবে যখন তখন জানবেন। তবে এমপিওভুক্ত শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় থেকেও জানানো হয়েছে, তারাও নতুন বেতন স্কেলের অধীনে আসবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category