• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
Headline
১৫০ হাজির লাগেজ কেটে চুরির দাবি সত্য নয়: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হরমুজে ৩ মাস আটকা ‘বাংলার জয়যাত্রা’; ক্লান্তি ও উৎকণ্ঠায় নাবিকদের বন্দী জীবন গৌরী স্প্র্যাটকেই বিয়ে করবেন আমির খান রাণীনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সোনার কলস পেয়ে অপু: অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি আদাবরে ঢাবি শিক্ষার্থীকে অপহরণ, চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ঢাকাসহ ৪৫ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে কাহিল মানুষ রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কি না সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

সংবিধান সংশোধন কমিটিতে থাকবে না জামায়াত

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: সংবিধান সংশোধনের জন্য প্রস্তাবিত বিশেষ সংসদীয় কমিটিতে থাকবে না জামায়াতে ইসলামী। দলটি এরই মধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। জামায়াতের দুজন শীর্ষ নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সরকারি দল বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধন বা সংস্কারে বিরোধী দল জামায়াতকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
সদ্যসমাপ্ত জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সরকারি জোটের পক্ষ থেকে সংবিধান সংশোধন সম্পর্কিত একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়। এজন্য ১৭ সদস্যের একটি তালিকার প্রস্তাব করা হয়। এতে সরকারদলীয় জোট থেকে ১২ ও বিরোধীদলীয় জোট থেকে পাঁচজন নেয়ার সিদ্ধান্ত হয়। বিরোধী দলের কাছে পাঁচজনের নামও চাওয়া হয়। সরকারদলীয় জোট থেকে বিএনপির সাতজন এবং গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও স্বতন্ত্র থেকে পাঁচজনকে রাখার সিদ্ধান্ত হয়। তবে এ কমিটিতে তাৎক্ষণিকভাবে বিরোধী জোটের পক্ষ থেকে কারও নাম দেয়া হয়নি। যার কারণে আটকে যায় বিশেষ কমিটি গঠন। বিষয়টি নিয়ে সংসদ অধিবেশনে দুই জোটের নেতাদের মধ্যে যুক্তি ও পাল্টা যুক্তি তুলে ধরে আলোচনাও হয়। জামায়াতের পক্ষ থেকে বলা হয়, সংবিধান সংশোধনে তারা আগ্রহী নয়। সংবিধান সংস্কারের জন্য জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে। তাই জামায়াত সংশোধনে নেই, সংস্কারে আছে।
আগামী ৭ জুন সংসদের দ্বিতীয় অধিবেশনে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে একটি খবর চাউর আছে। এর মধ্যেই জামায়াত জানাল তারা বিশেষ কমিটিতে থাকছে না। যদি সংস্কারের জন্য কোনো কমিটি গঠন হয়, সেখানে তারা থাকবে। এটা দলের নীতিগত সিদ্ধান্ত বলে জানান দলটির দুই সহকারী সেক্রেটারি জেনারেল।
এ প্রসঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত এমপি রফিকুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, ‘শুরু থেকেই সংবিধান সংস্কারের পক্ষে আমাদের মত। সংশোধন নয়। আমরা দলীয় অবস্থান পরিবর্তন করিনি। অর্থাৎ আমরা সংবিধান সংশোধনে নেই।’ একই সুরে মন্তব্য করেন দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ‘আমরা চেয়েছি গণভোটের বাস্তবায়ন। অর্থাৎ সংস্কার। জনগণ গণভোটের মাধ্যমে ৪৮টি সংবিধান সংস্কার পাস করে দিয়েছে। এটা আবার বিল আকারে এনে কোনো পাসের প্রয়োজন নেই। জনগণ পাস করালে এখানে আবার জনগণের প্রতিনিধির পাস করানোর কিছু থাকে? সংসদের কাজ হলো এখন সংবিধান সংস্কার কমিশন গঠন করে এগুলো বাস্তবায়ন করা। সরকারি জোট আবার পেছনে চলে গেল কেন? আর সংশোধনের মাধ্যমে তো সংবিধান সংস্কার করা সম্ভব নয়।’ তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে তো আমরা নীতিগতভাবেই একমত নই, তাই কমিটিতে যাব কীভাবে?’ অবশ্য সরকারি দলের পক্ষ থেকে এখনো সংবিধান সংশোধন ও সংস্কার বিরোধী দলকে নিয়ে ঐকমত্যের ভিত্তিতেই করা হবে বলে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। সংসদ নেতা তাঁর বক্তব্যে উনিশবার বিরোধীদলীয় নেতার কাছে আরজ করে বলেছেন, আমরা ছাড়া আপনারা যেমন অসম্পূর্ণ, তেমনি আপনারা ছাড়া আমরা অসম্পূর্ণ। এটা বাংলাদেশের রাজনীতিতে আমার নেতা তারেক রহমান প্রথম হাউসের (সংসদ) মধ্যে বলেছেন। আমি বিশ্বাস করি, আমরা সবাই বিপ্লবের ফসল। অতএব সবাই একমত হয়েই সংবিধান সংশোধন, সংস্কার করব।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category