• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

কুমিল্লা-২ আসন পূনর্বিন্যাসে নতুন মেরুকরণ,মতিন খানের আনন্দ মিছিল

প্রভাত রিপোর্ট / ১২৪ বার
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

মেহেদী হাসান, হোমনা : কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসন পুনর্বিন্যাসের ফলে চলছে নতুন মেরুকরণ । উপজেলা বিএনপি আসন পুর্নবহালের দাবীতে বিক্ষোভ অব্যহত রেখেছে অপরদিকে সীমানা পুনর্বহালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার এম এ মতিন খানের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) ১২ টার দিকে তিতাস উপজেলা থেকে বিশাল গাড়ি বহর নিয়ে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হয়। পরে এখান থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ারের বাসভবনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল হক জহর। এর আগে এম এ মতিন খান নেতাকর্মীদের সাথে নিয়ে মরহুম এম কে আনোয়ারের কবরে ফাতেহা পাঠ করেন।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার এম এ মতিন খান আজকের আনন্দ মিছিল অংশগ্রহন করায় সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা যারা বিএনপি করি তারা সবাই এম.কে আনোয়ার ও ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের কর্মী। আমি বিএনপির একজন কর্মী হিসাবে তাদের আদর্শকে বুকে ধারন করে রাজনীতি করতে চাই। দল যদি আমাকে মনোনয়ন দেন আমি আপনাদের কে সাথে নিয়ে মরহুম এম.কে আনোয়ার স্যারের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন করবো ইন্সাআল্লাহ। তবে আমি বিশ্বাস করি সম্মান দেয়ার মালিক আল্লাহ। যখন দেখি ব্যানারে এম.কে আনোয়ার স্যারের ছবি নাই তখন খুব দু:খ লাগে।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস-২, সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান ২০২২ সাল থেকে বাধ্যতামূলক অবসরে আসার পর থেকে নিয়মিতভাবে বিএনপির দলীয় কার্যক্রমে সক্রিয়। তিনি এপিএস থাকাকালীন হোমনা, মেঘনা ও তিতাসে এম.কে আনোয়ার ও ড. মোশাররফ হোসেনকে উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তা করেছেন। নতুন আসন বিন্যাসে হোমনা উপজেলার ভোটারদের কাছে তিনি বিশেষ গুরুত্ব পাচ্ছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও