• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Headline
পিরোজপুরে শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ নিয়ে চীন-ভারতের যতটা আগ্রহ আছে যুক্তরাষ্ট্রের ততটা নেই : মা‌র্কিন অধ্যাপক

Reporter Name / ১৭৭ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে থামাতে পারবে না ব‌লে ম‌নে কর‌ছেন যুক্তরাষ্ট্রের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যারল ক্রিস্টাইন ফেয়ার। শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের সেশনে এক প্রশ্নের জবা‌বে এ অ‌ভিমত ব‌্যক্ত ক‌রেন তি‌নি।
অধ্যাপক ক্যারল ক্রিস্টাইন বলেন, বাংলাদেশ ঘিরে বড় শক্তিগুলোর স্বার্থের ভারসাম্যহীনতা রয়েছে। বাংলাদেশ নিয়ে চীন বা ভারতের যতটা আগ্রহ আছে, যুক্তরাষ্ট্রের ঠিক ততটা নেই। আর এর কারণ হলো তাদের নিজেদের মধ্যকার প্রতিযোগিতা। বাংলাদেশে বিনিয়োগ করার মতো চীনের কাছে যে পরিমাণ সম্পদ আছে, যুক্তরাষ্ট্রের কাছে তা নেই। তি‌নি ব‌লেন, বাংলাদেশে এমন একটা ধারণা প্রচলিত আছে যে, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা চলছে। আমি আসলে সে ধরনের কোনো প্রতিযোগিতা দেখি না। বরং এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সম্পূর্ণভাবে হাল ছেড়ে দেওয়াটাই আমি দেখতে পাচ্ছি।
আরেক প্রশ্নের জবা‌বে অধ্যাপক ক্যারল ক্রিস্টাইন ব‌লেন, আমার মনে হয় না যে, চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে থামাতে পারবে। কারণ, আমরা ইতোমধ্যেই শুনেছি, বাংলাদেশ সেটাই করবে; যা তার নিজের স্বার্থের জন্য সবচেয়ে ভালো।
মক্কা প‌্যা‌ক্টে বাংলাদেশের যুক্ততার প্রশ্নে বাংলা‌দে‌শে তুরস্কের সা‌বেক রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান ব‌লেন, হ্যাঁ, আমার মনে হয় তাদের আগ্রহ রয়েছে। তবে আমি এখন আর তুরস্কে সরকারের হয়ে কাজ করি না। আমি একজন অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত। তাই প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বাংলাদেশ বা তুরস্ক কী করবে, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না। তবে আমি জানি যে এ ব্যাপারে বাংলাদেশের আগ্রহ রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category