প্রভাত রিপোর্ট: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ফ্যাসিবাদ আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার। সে সময় দুর্নীতি করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতাও বন্ধ করে দেওয়া হয়েছিল। বিএনপির সরকার ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি চালু করেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, ‘শিক্ষা ও শিক্ষকদেরকে প্রধান্য দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করতে চায় সরকার। তাই শিক্ষকদের যৌক্তিক দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।