• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

লালমনিরহাটে কৃষকদের ধাওয়ায় গ্রেনেড ছুড়ে পালালো বিএসএফ

Reporter Name / ৫৭ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে স্থানীয় কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় দুই কৃষক আহত হয়েছেন। পরে স্থানীয় কৃষকেরা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ সদস্যরা ককটেল ও সাউন্ড বোমা বিস্ফোরণ এবং ফাঁকা গুলি ছুড়ে ভারতের দিকে সরে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস নম্বর মূল সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় কৃষকদের ভাষ্য, ঘটনার সময় তারা বাংলাদেশের অভ্যন্তরে নিজেদের জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য সীমান্ত অতিক্রম করে তাদের জমি থেকে চলে যেতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে লাঠিসোঁটা দিয়ে কৃষকদের ওপর হামলা চালানো হয়। এতে দুই কৃষক আহত হন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের কৃষক ও স্থানীয় লোকজন একত্র হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। তাদের ধাওয়ার মুখে বিএসএফ সদস্যরা ককটেল, সাউন্ড বোমা ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ভারতের দিকে চলে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল। এ ঘটনায় বিএসএফের অনুপ্রবেশ এবং গুলি ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগে প্রতিবাদ জানিয়েছে বিজিবি। ঘটনার পর থেকে বামনদল সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
লালমনিরহাট ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহীনুল ইসলাম জানান, ঘটনার পরপরই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়েও বিএসএফকে জানানো হবে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, বিএসএফের দাবি, পাথর উত্তোলনকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। স্থানীয় কৃষকদের দাবি, তারা বাংলাদেশের ভেতরে নিজেদের জমিতে কাজ করছিলেন। এ ঘটনাকে কেন্দ্র সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category