প্রভাত সংবাদদাতা, বরিশাল: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বটতলা এলাকার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে। তবে এতে বাটিটির বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। ওই বাসভবনের নিচে থাকা গার্ডের রুমটির আংশিক ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্র জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাত ৪ টার দিকে বিক্ষুব্ধ জনতা নানকের বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে বাসার জালানার গ্লাস ভাঙচুর করে। এক পর্যায়ে তারা ওই বাসার নিচে গার্ডের রুমে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বিক্ষুব্ধ জনতা নানকের বাসার সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন ধরিয়ে দেয়।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা এবং বিএনপির সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাসায় অগ্নিসংযোগের ঘটনার জেরে দেশের বিভিন্ন স্থানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বরিশাল, পটুয়াখালী পিরোজপুরসহ বিভিন্ন স্থানে আওয়ালীগ নেতাদের বাসভবনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, নানকের বাসায় আগুন দেওয়া হয়েছে এমন একটি খবর শুনেছি। এ ঘটনায় বিস্তারিত কিছুই জানতে পারিনি।