• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Headline
পিরোজপুরে শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

‘অটোরিকশা ডাম্পিং করলে সারাদেশ কাপিয়ে দেবো’

Reporter Name / ৪০ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা। কয়েকটি দাবিতে সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পর থেকে শত শত অটোচালক সড়কে অবস্থান নিয়েছেন। এতে প্রেস ক্লাবের সামনের সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরের পর তারা আল্টিমেটাম জানিয়ে সড়ক ছেড়ে দেন। অটোচালকদের অবরোধের কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়। রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অটোরিকশা কম দেখা যায়।
অটোচালক নেতারা সমাবেশে বলেন, ‘আজকে আমার লাইন কাইটা দিছে। আমি কার কাছে বিচার দিবো? আজকে ২৫ দিন ধরে আমার খাবার নাই। আমার এই লাইন কাটা বন্ধ করতে হবে। আমাকে প্রত্যেকটা রোডে চলার অনুমতি দিতে হবে। স্পষ্ট ভাষায় ঢাকা ব্যাটারি অটোরিকশার পক্ষ থেকে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আমাদের গাড়ি যাতে ডাম্পিং না হয়। আমার কোনও ভাই হামলা-মামলার শিকার হলে সারা দেশকে আমরা কাপিয়ে দেবো ইনশাআল্লাহ।’
অবরোধে অংশ নেওয়া অটোচালক মিল্লাদ মিয়া জানান, অটো চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। দাবি না মানা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।
আরেক অটোরিকশাচালক সুমন বলেন, ট্রাফিক পুলিশ অটোচালকদের হয়রানি করে এবং অটোরিকশা ডাম্পিং করে।’ অটোরিকশা জব্দ করে পাঁচ হাজার টাকা করে মামলা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এসব হয়রানি বন্ধের দাবি জানান তিনি।
অটোচালকরা বলেন, যেসব সড়কে অটোরিকশা চলাচলের সুযোগ রয়েছে, সেখানে অটো চলতে দিতে হবে। অটো চালকদের হয়রানি বন্ধ করতে হবে। দেশে লাখ লাখ মানুষ অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। অবৈধভাবে অটোরিকশা চালালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category