• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Headline
পিরোজপুরে শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

আখতারুজ্জামান পুরো বাংলাদেশের মেহনতি মানুষের নেতা হয়ে গেছেন: জামায়াত আমির

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নন, পুরো বাংলাদেশের মেহনতি মানুষের নেতা হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রবিবার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ খেলার মাঠে দলটির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘আখতারুজ্জামানকে গ্রেফতারের বিষয়টি এ দেশের মানুষ এবং প্রবাসীরা ভালোভাবে নেয়নি। তিনি যে বিষয়ে কথা বলেছেন সেটা ১০০ ভাগ সত্য।’ আখতারুজ্জামানকে ‘ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর’ উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’ আদালতে নেওয়ার সময় অপমানের উদ্দেশ্যে তাকে হেলমেট পরানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রাড্ডা মেডিক্যাল সেন্টার ভাঙচুর ও লুটপাট প্রসঙ্গেও সরকারের সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য সেই সংসদ সদস্যকে পদত্যাগ করানো হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।’ একই ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক মন্তব্য করে শফিকুর রহমান বলেন, ‘দেশের সব প্রতিষ্ঠান কার্যত বিধ্বস্ত অবস্থায় রয়েছে।’এ সময় ৭ মাসেও হাম এবং ডেঙ্গুর সমস্যা সমধান করতে না পারায় সরকারের সমালোচনা করেন শফিকুর রহমান। সবাই মিলে ঘরের আশপাশ পরিষ্কার রাখার অনুরোধও জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category