• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Headline
পিরোজপুরে শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

Reporter Name / ২৭১ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত অর্থনীতি: যৌথ উদ্যোগে নতুন কোম্পানি গঠন এবং বিদ্যমান যৌথ উদ্যোগের কোম্পানিতে আরো বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসির পরিচালনা পর্ষদ। এতে নতুন কোম্পানিতে ৯ কোটি টাকা এবং বিদ্যমান কোম্পানিতে ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে তালিকাভুক্ত কোম্পানিটি।
এসিআই কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৩২তম সভায় ‘এসিআই-ইচিনেন বাংলাদেশ লিমিটেড’ নামে একটি যৌথ উদ্যোগের কোম্পানি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৫ কোটি টাকা।
প্রস্তাবিত কোম্পানিতে এসিআই ৬০ শতাংশ শেয়ার ধারণ করবে। অর্থাৎ ১৫ কোটি টাকা পরিশোধিত মূলধনের মধ্যে এসিআইর বিনিয়োগ হবে ৯ কোটি টাকা। তবে কোম্পানি গঠন ও বিনিয়োগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
এদিকে, একই সভায় এসিআইর বিদ্যমান যৌথ উদ্যোগ ‘এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড’-এ আরও ৬০ কোটি টাকা ইক্যুইটি বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এই বিনিয়োগও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে করা হবে। ফলে নতুন যৌথ উদ্যোগে ৯ কোটি টাকা এবং বিদ্যমান যৌথ উদ্যোগে ৬০ কোটি টাকা-দুই খাতে মোট ৬৯ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এসিআই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category