• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Headline
পিরোজপুরে শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

সরকারের এই আদেশ মানি না: জামায়াত নেতা আখতারুজ্জামান

Reporter Name / ৭২ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল-বেরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মাজেদুল ইসলাম তাকে পাঁচদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আদালত সূত্র জানায়, শুক্রবার গ্রেফতারের পর শনিবার রিমান্ড শুনানির জন্য আখতারুজ্জামানকে আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
নিজের হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নেতা ও মেজর (অব.) আখতারুজ্জামান। প্রিজনভ্যান থেকে নামানোর সময় মাথায় পরানো হেলমেট ছুড়ে ফেলে দিয়ে তিনি বলেন, ‘কেন আমি হেলমেট পরবো? সরকারের অবৈধ আদেশ মানি না।’ শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের প্রিজনভ্যানে করে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে নেওয়া হয়। প্রিজনভ্যান থেকে নামানোর সময় তিনি এসব কথা বলেন।
পুলিশ তাকে হ্যান্ডকাফ পরাতে গেলে আখতারুজ্জামান কর্তব্যরত পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘হাত ধরবেন না, ডোন্ট টাচ মি।’ পরে তাকে হেলমেট, হ্যান্ডকাফ ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয়। এ সময় মাথায় থাকা হেলমেটটি ছুড়ে ফেলে দেন তিনি।
সাংবাদিকরা তাকে হেলমেট পরানো হয়েছিল কি না জানতে চাইলে তিনি চিৎকার করে বলেন, ‘কেন আমি হেলমেট পরবো? ছুড়ে ফেলে দিয়েছি। আমি সরকারের এই আদেশ মানি না।’ পরে তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন।
আদালতে নেওয়ার সময় আখতারুজ্জামান বলেন, ‘আমি বিমানের অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছি।’ এ সময় প্রিজনভ্যানের ভেতর থেকে আঙুল তুলে পুলিশকে শাসাতেও তাকে দেখা যায়। তিনি আরও বলেন, ‘জুলুম-নির্যাতন করে আমাদের থামানো যাবে না। জামায়াত জনগণের জন্য লড়বে, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়বে। জনগণের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা জনগণের জন্য লড়ব, ইনশাআল্লাহ।’ এ সময় তিনি দুই হাত উঁচিয়ে বিজয়ের চিহ্ন দেখান। অন্যদিকে, জামায়াত সমর্থিত আইনজীবীরা আদালত অঙ্গনে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আবু বক্কর ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার (২ অক্টোবর) রাতে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাত সোয়া ৭টার দিকে তাকে থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category