• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Headline
পিরোজপুরে শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

স্প্যানিশ ক্রাইম ড্রামা সিরিজ ‘মানি হাইস্ট’র নতুন সিজন আসছে

Reporter Name / ১৩৩ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

প্রভাত বিনোদন : জনপ্রিয় স্প্যানিশ ক্রাইম ড্রামা সিরিজ ‘মানি হাইস্ট’ (লা কাসা দে পাপেল) ভক্তদের জন্য বড় এক চমক নিয়ে এলো নেটফ্লিক্স। এই সিরিজের স্পিন-অফ ‘বার্লিন’-এর দ্বিতীয় সিজন মুক্তির ঠিক আগেই ওটিটি প্ল্যাটফর্মটি জানিয়েছে, মানি হাইস্ট ফ্র্যাঞ্চাইজির গল্প এখানেই শেষ হচ্ছে না। বিশ্বজুড়ে ব্যাপক সাড়া জাগানো এই সিরিজের ইউনিভার্সটি হতে যাচ্ছে আরও বড়।
গত রবিবার নেটফ্লিক্স তাদের সামাজিক মাধ্যমে ‘দ্য ওয়ার্ল্ড অফ মানি হাইস্ট কন্টিনিউস’ শিরোনামে একটি টিজার প্রকাশ করেছে। এর মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়, এই ফ্র্যাঞ্চাইজি থেকে নতুন কোনো প্রোজেক্ট আসতে যাচ্ছে। তবে পরবর্তী এই কাজটি কি মানি হাইস্টের ষষ্ঠ সিজন হবে, নাকি এই সিরিজেরই নতুন কোনো ‘স্পিন-অফ’ (বার্লিনের মতো), নাকি সিক্যুয়েল হিসেবে আসবে- তা এখনও খোলাসা করেনি কর্তৃপক্ষ।
এদিকে আগামী ১৫ মে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘বার্লিন’-এর দ্বিতীয় সিজন, যার নাম রাখা হয়েছে ‘বার্লিন অ্যান্ড দ্য লেডি উইথ অ্যান এরমাইন’। মূলত সিরিজটির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাল ও কালো থিমের একটি বিশেষ পোস্টের মাধ্যমে নতুন করে এই উন্মাদনা ছড়ায়। কারণ, সেখানে মানি হাইস্টের বিখ্যাত ‘বেলা চাও’ গানের রেশ ধরে জানানো হয়েছে, এই বিপ্লব কখনোই শেষ হওয়ার নয়। শুধু তাই নয়, টিজারটিতে ব্যাংক অফ স্পেনের সেই দুর্ধর্ষ ডাকাতি এবং আগের সিজনগুলোর রোমাঞ্চকর সব মুহূর্তের কথা মনে করিয়ে দিয়ে বলা হয়েছে, এই জগত ক্রমাগত বিবর্তিত হচ্ছে।
২০১৯ সালে নেটফ্লিক্সে আসার পর থেকে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পায় ‘মানি হাইস্ট’। স্প্যানিশ এই থ্রিলার ড্রামাটি ২০২২ সালে এর পঞ্চম সিজন শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে এর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা ছিল। নতুন এই ঘোষণার পর এখন দেখার বিষয়, প্রোফেসর ও তার দলের নতুন কোনো মিশন শুরু হয় কি না। আপাতত ১৫ মে ‘বার্লিন’ সিজন টু-এর মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category